স্টাফ রিপোর্টার
শহরের হাছননগরের বিহারী পয়েন্টে ইটভর্তি টাক্টরের চালক উপর হামলার ঘটনা ঘটেছে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটিকে উদ্ধার ও অভিযুক্ত ট্রাক্টর চালক জামাল হোসেনকে (৪৫) আটক করেছে। জামাল হোসেন হাছননগরের ময়নার পয়েন্টের মৃত আব্দুস সালামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাক্টর চালক সুজন মিয়া ইট নিয়ে শহরের হাছননগরের বিহারী পয়েন্ট হয়ে হাসপাতাল রোডে যাচ্ছিল। এসময় আরেক ট্রাক্টরের চালক জামাল উদ্দিন সুজনের ইটভর্তি ট্রাক্টরে উঠে হামলা চালায়। সুজন মিয়া নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর নিয়ে রাস্তার পূর্বপাশের খাদে পড়ে যায়। তবে বিদ্যুতের খুঁিটর জন্য অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি উদ্ধার করে এবং হামলার ঘটনায় জড়িত ট্রাক্টর চালক জামাল উদ্দিনকে আটক করে।
সদর থানার এস আই রিপন চন্দ্র গোপ বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি উদ্ধার করে রাস্তার যানজট মুক্ত করা হয়েছে। অভিযুক্ত ট্রাক্টর চালক জামাল হোসেনকে আটক করা হয়েছে। উভয় ট্রাক্টরের মালিককে থানায় ডাকা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’


