চাল-ডাল তেলের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল

পবিত্র রমজানে মাসে স্ববেতনে ছুটি ও চাল-ডাল তেলের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন। সোমবার বিকাল ৫টায় পুরাতন বাসস্টেশন থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ারে সমাবেশ মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রেড ইইনিয়ন সংঘের সহ সম্পাদক রমজান আলী পটু, প্রচার সম্পাদক রাসেদ আহমদ,সুনামগঞ্জ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি লিলু মিয়া, সাধারণ সম্পাদক নিলুৎফল দাশ বিপ্লব প্রমুখ।
সমাবেশে হোটেল শ্রমিকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন গণতান্ত্রিক ফ্রন্ট জেলা সভাপতি বাদল সরকার, সাধারণ সম্পাদক সাইফুল আলম (ছদরুল)। প্রেস বিজ্ঞপ্তি