স্টাফ রিপোর্টার
বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের কাছে এই স্মারকলিপি দেন সংগঠনের নেতা-কর্মীরা।
স্মারকলিপিতে ৩য় শ্রেণী কর্মচারীদের ন্যূনতম বেতন গ্রেড ১১তম প্রদান এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে ৩য় শ্রেণির কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা, পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার/হিসাব রক্ষণ কর্মকর্তা পদ সৃষ্টি, পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিংয়ের ব্যবস্থা, শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকুরিবিধি-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষক/অফিস সুপার/প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ এবং সকল এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম তাহের, সাধারণ সম্পাদক মো. তাহিদুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, সংগঠনের বিভিন্ন উপজেলার অমরেন্দু বিশ্বাস, আনহার মিয়া, জিয়াউর রহমান, হেলাল সর্দার, গুলজার আহমদ, মুহিবুর রহমান, জালাল আহমদ, ফয়সল আহমদ, জুবেদ মিয়া, রুশন আলী, মুসতাহেরা বেগম, সালেহা বেগম প্রমুখ।
- চাল-ডাল তেলের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল
- দৃষ্টি প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে ডিবিবিএল’র ম্যানেজিং ডাইরেক্টর


