চেম্বার অব কমার্সের ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন হাফিজ জয়নাল আবেদীন।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, এফবিসিসিআইএর পরিচালক নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক  
শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাছির উদ্দিন, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, তাহিরপুর কয়লা আমদানীকারক সমিতির সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, আওয়ামী লীগ নেতা অ্যাড. সুরেশ দাস, পিপি অ্যাড. খায়রুল কবীর রুমেন, চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি আমিনুল হক, সহ সভাপতি সজীব রঞ্জন দাশ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, খন্দকার মঞ্জুর আহমদ, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলের আগে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম উপস্থিত মুসিল্লীদের আগামী ঈদের জাকাত সরকারি জাকাত ফান্ডে জমা দেয়ার অনুরোধ জানান এবং মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন।
এছাড়াও ইফতার ও দেয়া মাহফিলে জেলা পর্যায়ে প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।