সুনমাগঞ্জ চেম্বার অব কমার্সের প্রাক্তন সহ সভাপতি নতুনপাড়ার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী জীতেন্দ্র লাল রায় (৮০) বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় শহরের নিজ বাসবভনে মৃত্যুবরণ করেন তিনি। তিনি দীর্ঘদিন কিডনী রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চেম্বার অব কমার্সের সভাপতি জেলা যুব লীগের আহবায়ক খায়রুল হুদা চপল, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি আমিনুল হক, সহ সভাপতি সজীব রঞ্জন দাস।
উল্লেখ্য, জিতেন্দ্র লাল রায় সুনামগঞ্জ রাইফেল্স ক্লাব, কেন্দ্রীয় কালী বাড়ী মন্দির পরিচালনা কমিটি, জগন্নাথবাড়ী মন্দির পরিচালনা কমিটি, রামকৃষ্ণ আশ্রম মন্দির পরিচালনা কমিটি, বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি, এইচএমপি হাই স্কুল পরিচালনা কমিটির সদস্য, মারচেন্ট এসোসিয়েশন ও বিসিকের সহ-সভাপতি, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ছিলেন। তাঁর মুত্যুতে শোক প্রকাশ করেছেন প্রমিলা রায়, জয়ন্ত রায়, পার্থ রায়, সুকান্ত রায়, সুমন রায়, প্রশান্তি রায়, সুশান্তি রায়, মলয় রায় ও নূপুর রায়।


