চ্যাম্পিয়ন কামরুপদলং ফ্যাশন স্পোর্টিং ক্লাব

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় ইউনিয়নের কামরুপদলং দক্ষিণের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। কামরুপদলং ফ্যাশন স্পোর্টিং ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের ফাইনালে কামরুপদলং ফ্যাশন স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় স্বাধীন স্পোর্টিং ক্লাব। খেলার দ্বিতীয়ার্ধে বদলী খেলোয়ার মনোয়ার হোসেনের একমাত্র গোলে ১-০ গোলের ব্যবধানে জয় পায় কামরুপদলং ফ্যাশন স্পোর্টিং ক্লাব। খেলায় অসাধারণ নৈপূন্য প্রদর্শনের জন্য ম্যান অব দ্য ম্যাচ হয় মনোয়ার। খেলা শেষে বিজয়ী ও বিজেতাদের হাতে পুরুস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
জয়কলস ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার আশ্বাব আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাজা মিয়া, হাজি আবদুল লতিফ কালাশাহ্, ফরিদুর রহমান ফরিদ, প্রাক্তন মেম্বার আশিক মিয়া, প্রবাসী একরামুল হক, নূরুল ইসলাম, হাসনাত হোসেন ও আবদুস সালাম প্রমুখ।
খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাবদ্ধ রেফারি ইকবাল হোসেন। ধারাবিবরণী করেন ইয়াকুব শাহরিয়ার।