ছাতক প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকান কোঠার দেয়াল ভেঙে নগদ টাকাসহ আড়াই লক্ষাধিক টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়।
বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ নতুন বাজারস্থ সানুর আলীর মালিকানাধীন মেসার্স কছির আলী ষ্টোরে এ চুরি সংঘটিত হয়।
সানুর আলী জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দোকানকোঠা তালাবদ্ধ করে বাড়িতে চলে যান তিনি। চোরেরা পেছনের দেয়াল ভেঙে নগদ ৮৭ হাজার টাকা, ১৪ কার্টুন বেনসন, ১০ কার্টুন গোল্ডলিফ ও ৩০ কার্টুন ক্যাপ্টেন সিগারেটসহ আড়াই লক্ষাধিক টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। বাজারে নিয়মিত পাহারাদার থাকা অবস্থায় দোকানে চুরি সংঘটিত হওয়ায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে আতংক।
শুক্রবার দুপুরে ছাতক থানার এসআই তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
- মাদারীপুরে শিক্ষক হত্যাচেষ্টা: ফাহিম ১০ দিনের রিমান্ডে
- ছাতকে দু’গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় থানায় লিখিত অভিযোগ


