ছাতকের আ.লীগের বিদ্রোহী প্রার্থী বশিরের গণসংযোগ

ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বশির আহমদের ঘোড়া প্রতীকের সমর্থনে দিনব্যাপি গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের হাবিদপুর, খিদ্রাকাপন, বিনন্দপুর, ঝামক, সাদারাই, হরিপুরসহ বিভিন্ন গ্রামে চেয়ারম্যান প্রার্থী বশির আহমদ গণসংযোগ ও তার ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় ওয়ারিছ আলী, আকবর আলী, আছদ খাঁ, সমছুল হক, আশিক উদ্দিন, সিরাজ খান, সাদিকুল হক, এনামুল হক, আবুল বশর, আব্দুস সোবহান, নুরুল হকসহ বিভিন্ন গ্রামের কর্মী-সমর্থকরা প্রার্থীর সাথে ছিলেন।