ছাতক প্রতিনিধি
ছাতকের ইসলামপুর ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সিলেট জেলা ছাত্র লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুল করিম নেওয়াজ। রবিবার দিনব্যাপী নৌকা যোগে ইউনিয়নের ছনবাড়ী, বনগাঁও, রাবারড্যাম বাজার, বাহাদুরপুর, রহমতপুর, নেয়াগাঁও, জামুরা, নোয়াকোটসহ বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে সার্বিক সহযোগিতা করেন চ্যানেল আই ইয়ং লিডার মঈনুল ইসলাম পারভেজ, সিলেট সরকারী কলেজ ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন, মাহবুব আলম ও আব্দুল আহাদ। এসময় ইউপি সদস্য ইসলাম উদ্দিন, লাল মিয়া, উপজেলা তাতিলীগ নেতা স্বপন কুমান সিংহ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রবিউল আলম রাজ্জাক, ছাতক উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি হৃদয় মাহমুদ, সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, পৌর শাখার সহ-সভাপতি আমজাদ হোসেন পাবেল, মুহিবুর রহমান সাদ্দাম, আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়া, আব্দুল হালিম, জেলা ছাত্রলীগ নেতা মহসিন উদ্দিন, মাহমুদুল আলম, সাবির ইয়াসিন, আশরাফ আবিরম মাসুদ আহমেদ, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ পাবেল, আজহারিয়া আহমদ মোজাহিদ, সেলিম আহমদসহ স্থানীয় লোকজন।
বন্যা দুর্গতদের মাঝে প্রতি পরিবারকে ৫কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি লবণ, ১ লিটার তেল, মোমবাতি ও দিয়াসলাই ১ প্যাকেট করে বিতরণ করা হয়।


