দক্ষিণ সুনামগঞ্জ অফিস
মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের অর্থায়নে ও ফ্রেন্ডস ইলেক্ট্রনিক্স গ্রুপের সহযোগিতায় উপজেলার বন্যা দুর্গত ৫ শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে মিনিস্টার হাই-টেক পার্ক লি. এজিএম মির্জা মো. সফি উল্লাহ’র সভাপতিত্বে ও ডিলার ফ্রেন্ডস ইলেক্ট্রনিক্স গ্রুপের স্বত্তাধিকারী কাজী জমিরুল ইসলাম মমতাজ, সোহেল তালুকদার ও এম এ কাসেম’র যৌথ পরিচালনায় ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
সভায় আরও বক্তব্য রাখেন, থানার এস আই মাজহারুল ইসলাম, এএসআই মীর হোসেন, উপজেলা ইমারত নির্মাণ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল কাহার তালুকদার, মিনিস্টার হাই-টেক পার্ক লি. এর ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার মজুমদার, এআরএম আব্দুল আলিম, সাংবাদিক হোসাইন আহমদ, সাংবাদিক এম এম ইলিয়াছ আলী সহ প্রমুখ।


