ছাতক প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ তালামীযের উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
তালামীয কলেজ শাখার সভাপতি আলী আসগরের সভাপতিত্বে ও সদস্য ফয়ছল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আব্দুল মতিন রাজন, জেলা তালামীযের অফিস সম্পাদক তোফায়েল আহমদ মিনার, সাবেক প্রশিক্ষণ সম্পাদক আলী হোসেন সুয়েজ, সিলেট মহানগর তালমীযের সদস্য এইচ কে নোমান, ছাতক উপজেলা শাখার সভাপতি ইসলাম উদ্দিন। বক্তব্য রাখেন, ছাতক উত্তর তালামীযের সাবেক সহ-সভাপতি আবু তাহের, সহ-সাধারণ সম্পাদক আলী আহমদ নাঈম, দক্ষিণ তালামীযের সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, গোবিন্দগঞ্জ কলেজ শাখার যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান শাহিদ, উত্তর শাখার প্রচার সম্পাদক মাহফুজুর রহমান জুয়েল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল মুহিবুর, তালামীয নেতা রুমেল আহমদ, আব্দুস সহিদ, রফিকুল ইসলাম নাঈম, জুবের মিয়া, রাসেল আহমদ, কামরান হুসাইন, তুহিন আহমদ, বদরুল ইসলাম, ইকবাল সিরাজী মাহদী, নাঈম আহমদ প্রমুখ।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জাকারি হোসাইন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আলী আহমদ।


