ছাতকে দু’পক্ষের সংঘর্ষ আহত ৫

ছাতক প্রতিনিধি
ছাতকে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ ১০ ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ২ জনতে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ঈদের দিন দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউনিয়নের খাগামুড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, খাগামুড়া গ্রামের আলী নুরের সাথে পীরপুর গ্রামের কালা ওরফে গেদা মিয়ার দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। ঈদের দিন দুপুরে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটা-কাটির জের ধরে আলী নুর পক্ষের লোকজন ও গেদা মিয়া পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারী-শিশুসহ উভয় পক্ষের অন্তত ১০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত ফাতেমা বেগম (৩০), রাহেনা বেগম (৩১) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।