ছাতকের চরমহল্লা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

ছাতক প্রতিনিধি
ছাতকের চরমহল্লা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত। নতুন বাজেটে ৮৪ লক্ষ ১০হাজার ৬৮৫ টাকা সম্ভাব্য আয় এবং ৮২ লক্ষ ৫৫ হাজার ৬৮৫ টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে। ইউপি চেয়ারম্যান আবুল হাসনাতের সভাপতিত্বে ও সচিব মাসুক মিয়ার পরিচালনায় বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউয়ন আ.লীগের সভাপতি মতিউর রহমান মতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আব্দুল হাই, শরিকের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান।
বাজেট সভায় বক্তারা ইউনিয়নের বোরো ফসলের ক্ষয়ক্ষতি উল্লেখ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারী সহায়তা প্রদান ও ইউনিয়নকে দুর্গত এলাকা ঘোষণা করার দাবি জানান।