ছাতকের চেচানে জঙ্গি বিরোধী মানববন্ধন

জাউয়া প্রতিনিধি
ছাতকের চেচান, বাউর-পরশপুর গ্রামবাসীর উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের চেচান পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকলে আ.লীগ নেতা আব্দুল মান্নানের সভাপতিত্বে ও আব্দুর মতিন খানের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী।
এছাড়াও  বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, আ.লীগ নেতা আব্দুল খালিক, সামছুন নুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামীম আহমদ তালুকদার, যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান টুনু, গোলাম কিবরিয়া মেম্বার, সাইদুর রহমান, জাহাঙ্গির আলম, আজিজুর রহমান, যুবলীগ নেতা আবু বক্কর, রুবেল আহমদ, ছাত্রলীগ নেতা এনামুল হক, আতিকুর রহমান, মহানগর ছাত্রলীগ নেতা নাছির সামস পিয়াস, সেবুল আহমদ প্রমুখ।