ছাতক প্রতিনিধি
ছাতকের ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী স্কুল এন্ড কলেজের উদ্যোগে ৩ প্রবাসীকে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার দুপুরে ঝিগলী স্কুল এন্ড কলেজের হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ঝিগলী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি অলিউর রহমান চৌধুরী বকুল।
কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, সংবর্ধিত যুক্তরাজ্য প্রবাসী রফিক মিয়া, আলফু মিয়া, সৈয়দুজ্জামান ও সৌদি আরব প্রবাসী ফজর আলী। বক্তব্য রাখেন, কলেজের গভর্নিংবডির সদস্য মাস্টার ফজলুল হক, মাসুক মিয়া মেম্বার, দবর আহমদ, হাবিবুর রহমান মেম্বার, মহিলা ইউপি সদস্য হামিদা বেগম, কবি ইমামুল ইসলাম রানা, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বাদে ঝিগলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসনাত, বিশিষ্ট মুরব্বী হাজী নজির উদ্দিন, হাজী তৈমুছ আলী, কলেজের পিটিএ
কমিটির সভাপতি নুরুল আমিন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী আলফু মিয়া, খসরু মিয়া ও জবির আহমদ স্কুলের জন্য ৭০ ফুট লম্বা ও ৩০ ফুট প্রস্থবিশিষ্ট ১টি ৩ তলা ভবনের ১ম তলা নির্মাণ করে দেয়ার আশ্বাস প্রদান করেন এবং সৌদি আরব প্রবাসী ফজর আলী ওভারব্রিজ ভবন থেকে ওই ভবনের সংযোগ সড়ক নির্মাণের জন্যে নগদ ১ লক্ষ টাকা প্রদান করেন। এ সময় কবি ইমামুল ইসলাম রানার দাবীর প্রেক্ষিতে ঝিগলী এলাকায় একটি গণ-পাঠাগার স্থাপনের ঘোষণাও দেন প্রবাসীরা।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধান ড. মনিরুজ্জামান বললেন-টাঙ্গুয়ার হাওরের পানি ওতোটা দূষিত হয় নি
- ধর্মপাশা সদর ইউপির বাজেট ঘোষণা


