ধর্মপাশা সদর ইউপির বাজেট ঘোষণা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুর একটায় ইউনিয়ন পরিষদ চত্বরে ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য ১ কোটি ২৯ লাখ ৬৪ হাজার ১০৩ টাকা বাজেট ঘোষণা করা হয়। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম আহম্মদ’র সভাপতিত্বে বাজেট পেশ করেন ইউপি সচিব মো. তাহেরুল ইসলাম।         বাজেটের ওপর বক্তব্য দেন ধর্মপাশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুল হক, সাংগঠনিক সম্পাদক চয়ন কান্তি দাস, ইউপি সদস্য মো. উজ্জ্বল মিয়া ও শরিক’র উপজেলা সমন্বয়কারী মো. নজরুল ইসলাম প্রমুখ।