ছাতকের দক্ষিণ খুরমায় বিএডিসি’র গভীর নলকূপ স্থাপন

ছাতক প্রতিনিধি
ছাতকে অনাবাদী জমিকে আবাদের আওতায় আনতে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। ৫ শতাধিক একর পতিত জমিকে চাষাবাদের আওতায় আনতে পরীক্ষামূলকভাবে এ প্রকল্প চালু করা হয়েছে।
বুধবার সকালে দক্ষিণ খুরমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মর্যাদ এলাকায় গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে পানি উত্তোলন করে অনাবাদী জমি  
 চাষের আওতায় আনা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করতে এখানে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে ৬শ’ ফুট ড্রেন নির্মাণসহ এ গভীর নলকুপ স্থাপন করছে বিএডিসি।
বুধবার সকালে গভীর নলকূপ স্থাপন কাজের উদ্বোধন করেন ইউপি সদস্য আব্দুল আলিম। এসময় উপস্থিত ছিলেন, আ.লীগ নেতা আবুল হোসেন, মাহমুদ কবির, মাষ্টার মাহবুবুর রহমান প্রমুখ।