স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলা সদরের ভাটি তাহিরপুর গ্রামের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রী গত মঙ্গলবার রাতে তার প্রতিবেশীর ঘরে টেলিভিশনে কিরনমালা নাটক দেখে ঘরে ফেরার পথে প¦ার্শবর্তী বাড়ির আব্দুল মালিকের ছেলে বখাটে রুখন মিয়া (২০) তার মুখে গামছা পেঁচিয়ে জোড়পূর্বক
নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এদিকে বুধবার ইংরেজি বিষয়ে অর্ধবার্ষিকী পরীক্ষার দিন ছিল ওই শিক্ষার্থীর। কিন্তু এই ঘটনার কারণে তার পরীক্ষা দেয়া হল না।
এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বখাটে রুখনকে আসামী করে বুধবার তাহিরপুর থানায় মামলা দায়ের করেন।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ শহীদূল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘থানায় মামলা হয়েছে আসামী গ্রেফতারে জোড় তৎপড়তা চলছে।


