ছাতক প্রতিনিধি
ছাতকে মুক্তিযোদ্ধার কন্যা ফুলমালা বেগম ও ভাই মকরম আলীর উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার মুক্তিযোদ্ধা জবান আলী বাদী হয়ে একই গ্রামের শিপন মিয়া, মহি উদ্দিন, শফিক মিয়াসহ ১৭ জনের বিরুদ্ধে ছাতক থানায় এ মামলা করেন। ঘটনার এক সপ্তাহ পর দায়েরী অভিযোগটি থানায় এফআইআর ভূক্ত করা হয়।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার এসআই কামাল জানান, আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে।


