ছাতকের দ. খুরমায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন

ছাতক প্রতিনিধি
ছাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক খাদ্য বান্ধব কর্মসুচীর আওতায় ১০টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ এ স্লে¬াগানের ভিত্তিতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া বাজারে খাদ্য বান্ধব কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিনের সভাপতিত্বে জাতুয়া বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
এছাড়াও বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, জাতুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী জয়নাল আবেদীন, প্যানেল চেয়ারম্যান সোহেল আহমদ, ইউপি সদস্য কৃপেশ চন্দ্র দাস, ডিলার আব্দুল কাদির প্রমুখ। এসময় প্রায় অর্ধশত লোকজনের কাছে ১০টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়।