ছাতকে ছিনতাইকারী সন্দেহে মোটরসাইকেলসহ দু’ যুবক গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকে মোটর সাইকেল ছিনতাইকারী সন্দেহে একটি মোটরসাইকেলসহ কয়েছ মিয়া (২০) ও কবির মিয়া(২৫)নামের দু’ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে নিজ-নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। কয়েছ মিয়া বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী-মাধবপুর গ্রামের আব্দুস সোবহানের পুত্র ও কবির আহমদ ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী-রামপুর গ্রামের হাজী বদর উদ্দিনের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার ওসি আশেক সুজা মামুন অভিযান চালিয়ে একটি কাগজহীন মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।