ছাতক প্রতিনিধি
ছাতকে ঈদ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ শুক্রবার বিকেলে ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী বনগাঁও মাঠে অনুষ্ঠিত হয়েছে। সৌদি প্রবাসী আজাদ মিয়া ও আব্দুল হান্নানের যৌথ ব্যবস্থাপনায় এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। দারোগাখালী একাদশ ও বনগাঁও একাদশের মধ্যকার ফুটবল প্রীতি ম্যাচে ১-০ গোলে দারোগাখালী একাদশ বিজয়ী হয়।
খেলা শেষে খেলা পরিচালনা কমিটির সভাপতি নিশিকান্ত সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি বিজিবির নায়েক সুবেদার আলিম উদ্দিন বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় লাল মিয়া মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


