পুরানো নিয়মে স্কুল কলেজ নিয়োগের সময় বাড়লো

সু.খবর ডেস্ক
পুরনো নিয়মে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দেয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিয়োগের সময় নির্ধারণ করেছে সরকার।  গত বছরের ২১ অক্টোবরের আগে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করেছে সেইসব শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ দিতে পারবে।
এ সংক্রান্ত একটি চিঠি গত ৭ সেপ্টেম্বর দেশের সকল জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়েছে, শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে চলমান কাজ বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হয়েছে। যে কারণে শিক্ষক নিয়োগে দেরি হওয়া স্বাভাবিক। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষ করতে হবে।
তবে কী কারণে নিয়োগ বাধাগ্রস্ত হয়েছে তা খোলাসা করা হয়নি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর পাঠানো ওই আদেশটিতে।