ছাতকের বরাটুকা স্কুলে মিড ডে মিল’র উদ্বোধন

ছাতক প্রতিনিধি
ছাতকের ভাতগাঁও ইউনিয়নের বরাটুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল (টিফিন) উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে মিড ডে মিল’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয়ের ৪শ’ ১৪জন শিশু শিক্ষার্থীকে মিড ডে মিল’র আওতায় আনা হয়। প্রতি সপ্তাহে একদিন এসব শিশুদের মাঝে মিড ডে মিল তুলে     
 দেয়া হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.আব্দুল কুদ্দুস শাহিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাদউলার পরিচালনায় মিড ডে মিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উলা খাঁন, উপজেলা প্রাথমিক শিক্ষা কমকর্তা মানিক চন্দ্র দাস, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, দোলারবাজার ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়া। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষক সফিকুল ইসলাম, দিলবাহার বেগম।
এ সময় ডা. শাহ সৈয়দুর রহমান, হাজী মখলিছুর রহমান, হাজী তেরাব আলী, নূরুল আলম, কাপ্তান মিয়া, আব্দুল কুদ্দুছ, ইউপি সদস্য সাজুর মিয়া, সাবেক সদস্য আরশ আলী, স্থানীয় খোয়াজ আলী, বাবুল মিয়া, মাসুক মিয়া, সিরাজুল ইসলাম, জুয়েল মিয়া, সুন্দর আলী, চুনু মিয়াসহ শিক্ষক-শিক্ষিকাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।