ছাতকের বাগবাড়ী মডেল স্কুলের বার্ষিক মিলাদ

ছাতক প্রতিনিধি
ছাতকের বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী সভা বুধবার সকালে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সকালে মিলাদ শেষে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাসের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজী তেরা মিয়া চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আহমদ ন্যান্সি, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, মুক্তিযোদ্ধা হাজী নিজাম উদ্দিন বুলি, পৌর কাউন্সিলর ও পরিচালনা কমিটির সদস্য জসিম উদ্দিন সুমেন, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি সালেহ আহমদ, কল্যানবৃত দাস, শিক্ষিকা ডলি রানী দাস প্রমুখ।
এসময় অভিভাবক শংকর কুমার দাস, স্বপন পাল, চম্পু দত্ত, জেলী নাগ, শিমুল দত্ত ময়না, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তাদের দাবীর প্রেক্ষিতে মেয়র আবুল কালাম চৌধুরী তার ব্যক্তিগত তহবিল থেকে বিদ্যালয়ে একটি আকর্ষনীয় অভিভাবক ছাউনী ও পৌরসভার পক্ষ থেকে শৌচাগার নির্মাণ করে দেয়ার ঘোষণা দেন। মিলাদ মাহফিলে, হাজী মনির মিয়া, হাজী বাবুল মিয়া, আবু সাইদ চৌধুরী বাবুল, চান মিয়া, আব্দুস সহিদ বাপন প্রমুখ উপস্থিত ছিলেন। মিলাদ শেষে হামদ, নাত, ক্বিরাত ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।