ছাতক প্রতিনিধি
ছাতকের বিভিন্ন মসজিদ-মাদ্রাসা পরিদর্শন ও অনুদান প্রদান করেন সৌদি আরবের নাগরিক ও সৌদি পুলিশ প্রশাসনের ডিআইজি সালমান আব্দুল্লাহ ও তার সহোদর মাজেদ আব্দুল্লাহ। মঙ্গলবার সকালে সৌদি আরবের নাগরিক এ দুই সহোদর কালারুকা ইউনিয়নের গড়গাঁও রাহমানিয়া হামিদিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করে মাদ্রাসার উন্নয়নে আর্থিক অনুদান দেয়ার ঘোষণা করেন।
প্রথমে এ ভ্রাতৃদ্বয় আব্দুল গনি তালুকদার উচ্চ বিদ্যালয়ে গেলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তাদের ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। পরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্যমুলক আলোচনা শেষে বিদ্যালয়টি পরিদর্শন করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, রাজনীতিবিদ আশিকুর রহমান আশিক, পৌর কাউন্সিলর আখলাকুর আম্বিয়া সোহাগ, হাজী আনিছ মিয়া, আশরাফুর রহমানসহ স্থানীয় রোকজন উপস্থিত ছিলেন। এর আগে সোমবার বিকেলে ছাতক পৌরসভার ফকিরটিলা মসজিদ পরিদর্শন করেন সৌদি আরবের নাগরিক এ ভ্রাতৃদ্বয়। পরিদর্শনকালে মসজিদের উন্নয়নের জন্য সালমান আব্দুল্লাহ ৩৫ হাজার রিয়াল যা বাংলাদেশী মুদ্রায় ৭ লক্ষাধিক প্রদানের ঘোষণা করেন। এসময় উপস্থিত উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল মসজিদের জন্য ৫০ বস্তা সিমেন্ট ও লাশ বহনকারী পিঞ্জিরা প্রদানের ঘোষণা করেন। এ ছাড়াসৌদি আরবের নাগরিক এ ভ্রাতৃদ্বয় আরো একাধিক মসজিদ ও মাদ্রাসায় অনুদান দিয়েছেন বলে জানা গেছে।


