জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ফেনারবাঁক ইউপির অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার। এতে সকল ইউপি সদস্য সদস্যাদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে
১ম প্যানেল চেয়ারম্যান আসাদ আলী , ২য় অজিত সরকার ও ৩য় নূরে জান্নাত লিপিকে মনোনীত করা হয়েছে। সভায় ইউপি সচিব অজিত কুমার রায়, ইউপি সদস্য দিপক তালুকদার, মোশারফ হোসেন, রফিকুল ইসলাম রানা,আলী আহম্মদ, কারী আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

