ছাতক প্রতিনিধি
ছাতকের নোয়ারাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সম্মলন রংপুর মাদাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রেজাউল হক তালুকদার রাজু, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মাষ্টার আওলাদ হোসেন, উপজেলা যুবলীগের সদস্য আব্দুস সাত্তার, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আব্দুর শুকুর, আ.লীগ নেতা কামাল আহমদ, জামাল উদ্দিন, যুবলীগ নেতা সাইদ আলী, জামাল আহমদ, ফরিদ আহমদ, আরব আলী, আজিজুর রহমান, আশরাফ মিয়া, রহুল আমিন, আব্দুন নুর, আবু হানিফা, দেলোয়ার হোসেন, রহমত আলী, ফরিদ মিয়া, আলী আহমদ, জাকির হোসেন প্রমুখ। সম্মেলনে আব্দুন নুরকে সভাপতি, জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক ও হারিছ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড যুবলীগের নতুন কমিটি গঠন করা হয়।

