জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে জগন্নাথপুরে প্রতিযোগিতা

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ বিভাগ (বিউবো) এর উদ্যোগে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবুল  
আজাদ পাভেলের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুখলেছুর রহমান, উপজেলা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল বাতেন, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিন, স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বায়েজিদ আহমদ। এর পূর্বে জ্বালানি নিরাপত্তার বিশ্বব্যাপি কয়লার ভূমিকা বিষয়ক শিক্ষার্থীদের অংশগ্রহনে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জগন্নাথপুর ডিগ্রী কলেজ, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।