ছাতকের মইনপুরে গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল

ছাতক প্রতিনিধি
ছাতকের মইনপুরে সুর সংঘ সমাজকল্যান সংস্থার উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মইনপুর বাজারে ইফতার পূর্ব গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে এবং সংস্থার সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ইমন ও জুনেদ আহমদ রুনুর পরিচালনায় অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার ওসি আশেক সুজা মামুন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, দোলারবাজার ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়া, অধ্যাপক রুহুল করিম শিবলু, সমাজসেবী ইউসুফ আলী, কবি ও সাহিত্যিক মালেকুল হক। বক্তব্য রাখেন, রেজাউল হাসান রুবেল, তাজুদ মিয়া মেম্বার, হেলাল মিয়া, হাজী ইসমত আলী, ইসলাম খান, শাহাব উদ্দন, সামছুদ্দিন খান, শিক্ষক আবু রায়হান, সাইফুর রহমান, মাও. মুফতি কমর উদ্দিন, প্রবাসী রহিম উদ্দিন, বাবুল মিয়া, আজিজুল হক রানা প্রমুখ।
সভা শেষে সংস্থার পক্ষ থেকে গুনীজনদের ক্রেষ্ট প্রদান করা হয়।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাও. মাসুক আহমদ কামালী। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মইনপুর জামে মসজিদের ইমাম মাও. ফজলুর রহমান খান্দানী।