দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শ্যামনগর গ্রামের মৃত আব্দুলাহ’র ছেলে মো. সাজাদ মিয়া (৪৫) ইট ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ২টায় জগন্নাথপুরে একজনের কাছে ইট বিক্রি করে সেই টাকা নিয়ে বাড়িতে আসছিলেন পরে ঐ দিন সন্ধ্যা থেকে মো. সাজাদ মিয়া (৪৫) কে তার পরিবারের লোকজন খোঁজে পাচ্ছেন না। এ সময় তার পরনে ছিল সাদা স্ট্রাইপের লুঙ্গী ও নিল-লালের হাফ শার্ট। তার গায়ের রং কালো, মাথার চুল হালকা ও তার মুখে হালকা গোফ আছে। নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী ও ৬ ছেলে রয়েছে। তিনি দীর্ঘ ১৫-১৬ বছর ধরে শরিফ ইট ও সুনাম ইটভাটা থেকে ইট ক্রয় করে
ভাড়া ষ্টিলের নৌকায় করে বিভিন্ন লোকের বাড়িতে ইট বিক্রি করতেন। গত বুধবার ষ্টিলের নৌকা দিয়ে জগন্নাথপুর উপজেলার ছৈয়দপুর গ্রামে যান। সেই টাকা নিয়ে তিনি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এ ব্যাপারে নিখোঁজ ব্যবসায়ী মো. সাজাদ মিয়া’র ছেলে আব্দুস ছুবহান এ প্রতিবেদককে বলে, আমি ইট নৌকা থেকে নামিয়ে নৌকায় জগন্নাথপুর থেকে ফিরছিলাম বাড়িতে, আমার আমার বাবা টাকা নিয়ে জগন্নাথপুর থেকে গাড়িতে করে ফিরছিলেন। আমার বাবার সাথে সন্ধ্যা ৬টার দিকে আমার মোবাইল ফোন ০১৭৬৪১১৬২৭৯ থেকে বাবার মোবাইল ফোন ০১৭৪৬২৫৯১২৪ নম্বরে কথা হয় আমার, বাবা বলেছিলেন, আমি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডাবরে এসেছি কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌছে যাব। কিন্তু সন্ধ্যার পরে আমার বাবা আসতে দেরি হতে দেখে আবার ফোন দিলে মোবাইল ফোনটি বন্ধ পাই। এর পর থেকে এখন পর্যন্ত আমার বাবার ফোনটি বন্ধ রয়েছে।
পরিবারের লোকজন তাদের সকল স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাচ্ছেন না।
কোন হৃদয়বাদ ব্যাক্তি যদি তার কোন সন্ধান পেয়ে থাকলে তার ছোট ভাই মো. মাসুক মিয়ার ০১৭১৪৬১০০৩৬ মোবাইল নম্বর যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
- ছাতকের মইনপুরে গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল
- ধর্মপাশায় বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত


