ছাতক প্রতিনিধি
ছাতকের মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও পিএসসি পরীক্ষার্থীদের বিদয় সংবর্ধনা বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিল ও দোয়া পাঠ করেন মন্ডলীভোগ লাল মসজিদের ইমাম মাও. রফিকুল ইসলাম। পরে বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের এক বিদায় সংবর্ধনা বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আহমদের সভাপতিত্বে ও শিক্ষক বাবু লাল শর্ম্মার পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, সহকারী শিক্ষক আরিফুল ইসলাম, পারুল সেনাপতি, শাপলা আক্তার, পপি ইসলাম, আজিজুন্নাহার জ্যোতি, অভিভাবক খলিলুর রহমান, নুরুল হক, সামছুল ইসলাম, ফারুক আহমদ প্রমুখ।
- জগন্নাথপুর মডেল সপ্রাবি’র পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
- আব্দুস শহীদ চৌধুরী স্মরণে লন্ডনে সভা ও দোয়া মাহফিল


