জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর কেবল সার্ভিসের উদ্যোগে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৭ সালে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শুধাংশু শেখর রায় বাচ্চু’র সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারি শিক্ষক অনন্ত পালের পরিচালনায় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয় স্থানীয় ওর্য়াড কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, পরিচালনা কমিটির সদস্য সংবাদকর্মী জহিরুল ইসলাম লাল, অভিভাবক কমিটির সদস্য উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি নূরুল হক, জগন্নাথপুর কেবল সার্ভিসের পরিচালক প্রদীপ দেব। সভায় স্বাগত বক্তব্য রাখেন. প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক।
সভায় বক্তারা বলেন, জগন্নাথপুরে এই প্রথমবারের মতো ক্যার্বল সার্ভিস এর উদ্যোগে শিক্ষার্থীদের সংর্বধনা দেয়া হয়েছে। এটা প্রশংসিত একটি উদ্যোগ। সংস্কৃতির পাশাপাশি এলাকার শিক্ষা বিস্তারের ক্যার্বল সার্ভিস আরো দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর কেবল সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক সুহানুর রহমান সুহেল, পরিচালক রুমানূল হক, অরূপ সরকার, সঞ্জয় মোহন দে সন্ধি, অমিত দেব, বিমল বনিক, রাজন দাস, আখলাকুর রহমান কেবল সার্ভিসের অপারেটর মনির মিয়া, সিকন্দর মিয়া, রনি মিয়া প্রমুখ।
সংবর্ধনা শেষে বিদ্যালয়ের ৯৩ জন পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অপর দিকে উপজেলার নলুয়ার হাওর বেষ্টিত চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৪৮নং আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সমাপনি পরীক্ষার শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজের সভাপতিত্বে ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আসলাম উল্ল¬াহ, সাইদুর রহমান, আখলুছ মিয়া, সেবুল মিয়া, গিয়াস উদ্দিন, চাঁন মিয়া, ছুফি মিয়া, সুহাইন বীন উসমান, মুহিবুর রহমান, তাহমিদ রহমান। পরে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক রম্য বিতর্ক
- ছাতকের মন্ডলীভোগ প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


