ছাতক প্রতিনিধি
ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও পূর্বপাড়া জামে মসজিদের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে নির্মাণ কাজ শুরু করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করে ইমাম ও খতিব আবুল বাশার।
এসময় মুসল্লিয়ানদের উপস্থিতিতে গ্রামের আব্দুর রউফ মসজিদের নির্মাণ কাজে নগদ ১ লক্ষ টাকা প্রদান করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাবেক মেম্বার আপ্তাব আলী তালুকদার, মসজিদ পরিচালানা কমিটির ক্যাশিয়ার গয়াছ মিয়া তালুকদার, স্থানীয় সৈয়দ জুলকদর আলম, আলিম উল্লাহ, আজমত আলী, নিজাম উদ্দিন. সৈয়দ মাহফুজুর রহমান জুয়েল, রফিকুল ইসলাম, আরমান আলী, ইজ্জাজ উল্লাহ, লাল মিয়া, আনা মিয়া, ছোরাব আলী তালুকদার, মানবাধিকার কর্মী সুজন তালুকদারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


