ছাতক প্রতিনিধি
ছাতকের চরমহলা ইউনিয়নের শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে যুক্তরাষ্ট্র প্রবাসী কবি জালাল উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য হুশিয়ার আলীর সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক সিরাজ
উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা বক্তব্য রাখেন, সংবর্ধিত যুক্তরাষ্ট্র প্রবাসী কবি জালাল উদ্দিন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চরমহলা ইউপি চেয়ারম্যান মাস্টার আবুল হাসনাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এএসএম মিছবাহুজ্জামান শিলু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অর্থ সম্পাদক কবিরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম, শিক্ষক হুসমত আলী, পরিচালনা কমিটির সদস্য এম আলম সিজ্জুল, দুদু মিয়া, আজাদ মিয়া, সাহেদা ইসলাম, জলাল উদ্দিন, তৈয়ব আলী, নজরুল ইসলাম, শিক্ষিকা নিলুফা আক্তার, মাহমুদা বেগম, সুস্মিতা তালুকদার।
সংবর্ধিত অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী কবি জালাল উদ্দিন শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে তার ব্যক্তিগত তহবিল থেকে এক লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।


