ছাতকের ১১৪ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

বিজয় রায়, ছাতক
ছাতকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯৮টি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ও ১৬টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উপজেলার ১৩ ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের শতকরা প্রায় ৮৩.২১ ভাগ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হওয়ায় সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছে বলে অনেকেই মন্তব্য করেছেন। গত বুধবার বিকেলে উপজেলা মিলনায়তনে নির্বাচনী আইন-শৃঙ্খলা কমিটির এক বিশেষ সভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল  ইসলাম ঝুঁকিপর্র্ণ কেন্দ্রের তথ্য নিয়ে ক্ষোব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এ সময় তিনি ঝুঁকিপর্র্ণ কেন্দ্রের সংখ্যা কমিয়ে আনার পরামর্শ দেন।
পুলিশ প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী উপজেলার ১৩ ইউনিয়নের মোট ১৩৭ ভোট কেন্দ্রের মধ্যে ৯৮টি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপর্র্ণ ও ১৬টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাধারণ কেন্দ্র হিসেবে দেখানো হয়েছে মাত্র ২৩টি ভোট কেন্দ্রকে। ইসলামপুর ইউনিয়নের ১১টি ভোট কেন্দ্রের মধ্যে ৬টি অধিক ঝুঁকিপূর্ণ, ২টি ঝুঁকিপূর্ন ও ৩টি সাধারন, নোয়ারাই ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রের মধ্যে ৭টি অধিক ঝুঁকিপূর্ন, ২টি ঝুঁকিপূর্ণ ও ১টি সাধারণ, ছাতক সদর ইউনিয়েনর ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৬টি অধিক ঝুঁকিপূর্ণ, ৩টি সাধারন, কালারুকা ইউনিনের ১০টি ভোট কেন্দ্রের মধ্যে ৬টি অধিক ঝুঁকিপূর্ণ, ২টি ঝুঁকিপূর্ণ ও ২টি সাধারন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ১১টি ভোট কেন্দের মধ্যে ৮টি অধিক ঝুঁকিপূর্ণ, ১টি ঝুঁকিপূর্ণ ও ২টি সাধারন, উত্তর খুরমা ইউনিয়নের ১০টি কেন্দ্রের মধ্যে ৭টি অধিক ঝুঁকিপূর্ণ, ২টি ঝুঁকিপূর্ন ও ১টি সাধারন, দক্ষিন খুরমা ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রের মধ্যে ৯টি অধিক ঝুঁকিপূর্ণ, ও ১টি সাধারন, ভাতগাঁও ইউনিয়েনর ১১টি ভোট কেন্দ্রের মধ্যে ৯টি অধিক ঝুঁকিপূর্ণ, ১টি ঝুঁকিপূর্ণ ও ১টি সাধারন, দোলারবাজার ইউনিয়নের ১২টি ভোট কেন্দ্রের মধ্যে ৯টি অধিক ঝুঁকিপূর্ণ, ১টি ঝুঁকিপূর্ণ ও ২টি সাধারন, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৭টি অধিক ঝুঁকিপূর্ণ, ১টি ঝুঁকিপূর্ণ ও ১টি সাধারন, সিংচাপইর ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রের মধ্যে ৭টি অধিক ঝুঁকিপূর্র্ণ, ২টি ঝুঁকিপূর্র্ণ ও ১টি সাধারন, জাউয়াবাজার ইউনিয়নের ১৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১০টি অধিক ঝুঁকিপূর্র্ণ, ১টি ঝুঁকিপূর্র্ণ ও ৩টি সাধারন এবং চরমহলা ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রের মধ্যে ৭টি অধিক ঝুঁকিপূর্র্ণ, ১টি ঝুঁকিপূর্ণও ২টি সাধারন কেন্দ্র বলে উল্লেখ করা হয়েছে।
সিংহভাগ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্র্ণ সনাক্ত করায় নির্বাচনে নিরাপত্তার বিষয়টি নিয়েও শংকিত রয়েছেন সাদানর ভোটাররা।