ছাতকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ছাতক প্রতিনিধি
ছাতকে পঞ্চাশোর্ধ্ব এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর শহরের দক্ষিণ বাগবাড়ী এলাকার একটি পুকুরপাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়। সকালে নাম-পরিচয়হীন এক বয়স্ক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ অজ্ঞাতনামা ওই ব্যাক্তির লাশ উদ্ধার করে।
থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে, লাশ আগুনে পুড়িয়ে বিকৃত অবস্থায় এখানে ফেলে গেছে।
ছাতক থানার ওসি নাজিম উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান লাশের পরিচয় পাওয়া যায়নি।