শোকা সংবাদ- আজিবুন নেছা

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
বাংলাদেশ খেলাফত মজলিস দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা ছমির উদ্দীন সালেহের মাতা দ. সুনামগঞ্জ উপজেলার চিকারকান্দি গ্রামের প্রবীণ মুরুব্বী মহিলা আজিবুন নেছা (১০৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার বিকাল ৪টায় কৈতক ২০ শয্যা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। মরহুমার জানাযার নামাজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার পুর্বপাগলা ইউনিয়নের চিকারকান্দি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মরহুমার জানাযার নামাজে ইমামতি করেন তাঁর ছেলে মাওলানা ছমির উদ্দীন সালেহ। জানাযার আমাজে উপস্থিত ছিলেন পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক খান, বিবাহ ও তালাক রেজিষ্ট্রার মাসুক আহমদ, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, শায়খ মাওলানা জামাল উদ্দীন, মাওলানা আমির উদ্দীন, আমেরিকান প্রবাসী মাসুক মিয়া প্রমুখ।