ছাতক প্রতিনিধি
ছাতকে অটিজম শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, ক্রেচার ও চশমা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে সরকারি অর্থায়নে এসব ডিভাইস বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্ল¬াহ খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর, প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, বঙ্কিম আচার্য্য, সাখি রায় প্রমুখ।
প্রথম শ্রেণির শিক্ষার্থী সমর আলী, সামিয়া বেগম মাছুমা, প্রীতম দেবনাথ, ২য় শ্রেণির ছায়বা মরিয়ম, ৩য় শ্রেণির পলক দে, সুমাইয়া বেগম ও তনুশ্রী দাস তিথীকে একটি করে হুইল চেয়ার, ৩য় শ্রেণির সাদিকুর রহমানকে ক্রেচার ও ৫ম শ্রেণির প্রিয়ন্ত রঞ্জনের হাতে একটি চশমা তুলে দেয়া হয়।


