ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকে একটি মারামারি মামলার পলাতক আসামী আবুল হাসনাতকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর পাঠানটুলা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব ৯।
আবুল হাসনাত উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বাদে ঝিগলী গ্রামের আব্দুল লতিফের পুত্র ও ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৯ এর একটি দল অভিযান চালিয়ে সিলেট নগরীর পাঠানটুলা এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করে হাসনাতকে। সে একটি সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী। শুক্রবার বিকেলে পুলিশ তাকে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠিয়েছে।
থানার ওসি (অপারেশন) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।