ছাতক প্রতিনিধি
ছাতকে আতাউর রহমান আনসার ওয়েলফেয়ার ট্রাষ্টের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। রোববার জালালপুর পয়েন্টের হাজী মার্কেটে চাল বিতরণ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা নজির হোসেন লাহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ-
সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিলাল আহমদ, সাবেক চেয়ারম্যান ফজর উদ্দিন, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন।
আরো বক্তব্য রাখেন ট্রাষ্টের সদস্য ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রতিনিধি আলা উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনজুর আলম, কৃপেশ চন্দ, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।
এসময় আবুল হোসেন, নুরুল ইসলাম, তফজ্জুল আলী, ছালিম উলাহ, মনোহর আলী, ইউপি সদস্য মাহমুদ আলী, আনর আলী, আলকাব আলী, সুরেতাজ মিয়া, নিজাম উদ্দিন, সামছুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে আতাউর রহমান আনসার ওয়েলফেয়ার ট্রাষ্টের উদ্যোগে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন, উত্তর খুরমা ইউনিয়ন ও দক্ষিণ খুরমা ইউনিয়নের বন্যা দুর্গত ১৫০০ লোকের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।


