তাহিরপুর প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে তার পক্ষে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও সমবেদনা জানিয়ে বিভিন্ন স্থানে পথ সভা করেছেন, জেলা বিএনপির সহ সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক।
রবিবার তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর, লামাগাঁও বাজারসহ বিভিন্ন গ্রামে বন্যাদুর্গত মানুষদের সমবেদনা জানিয়ে পথসভা করেন আনিসুল হক। এসময় তার সঙ্গে ছিলেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নূর, উপজেলা বিএনপি নেতা মুক্তিযোদ্ধা হারুন রশিদ, দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপি নেতা বশির মিয়া, সহ সভাপতি নিজাম উদ্দিন মেম্বার, সাবেক সাধারণ
সাধারণ সম্পাদক মেয়ের উদ্দিন, সহ সভাপতি সামায়ূন মিয়া, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিএনপি নেতা শাজাহান, আমির আলী, সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল সভাপতি বাবুল মিয়া, শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম, শাহ আলম, ছাত্রদল নেতা শাফিকুল ইসলাম, জমির উদ্দিন, জহুর মিয়া, খয়েস মিয়া, আকিক মিয়া, তারা মিয়া, সাইফুল মিয়া প্রমুখ।


