ছাতক প্রতিনিধি
ছাতকে আনন্দ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির টাকা ও স্কুলড্রেস বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার রাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতগাঁও আনন্দ স্কুল ও গদার মহল আনন্দ স্কুলের ৬৩ জন শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। পরে গদারমহল গ্রামের আনন্দ স্কুলের ২৬ জন শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস
বিতরণ করা হয়। স্কুলড্রেস ও টাকা বিতরন কালে সোনালী ব্যাংক ছাতক শাখার কর্মকর্তা মাছুম আহমদ, আনন্দ স্কুলের টিসি শাহজাহান মিয়া, শিক্ষক আব্দুল মতকিন, নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, পরিচালনা কমিটির খাদিজা বেগম, মোশাহিদুর রহমান, গোলাম আহমদ, আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
- হরিপদনগর স্কুলের সহকারী শিক্ষিকার বিদায় সংবর্ধনা
- জামালগঞ্জের নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ


