জামালগঞ্জের নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের ফেনারবঁক ইউনিয়নের নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয়ের ১৫৩ জন শিক্ষার্থীদের মধ্যে উপকরণ বিতরন করা হয়েছে। এডিবির অর্থায়নে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে উপকরণ বিতরণ করা হয়।
উপকরণকালে উপস্থিত ছিলেন ফেনারবাঁকের ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু  
তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিগেন্দ্র কুমার পুরকায়স্থ, প্রধান শিক্ষক গোপেন্দ্র চন্দ্র দাস, প্রেসক্লাব সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অঞ্জন পুরকাযস্থ, পরিচালনা কমিটির সদস্য প্রসিত তালুকদার, বাবুল দাস, শিক্ষক প্রতিনিধি পরাগ তালুকদার, বাদল চন্দ্র হাজরা, আফাজ উদ্দিন, কামনাশীষ তালুকদার প্রমুখ।