ছাতকে প. পরিকল্পনা বিভাগে বিদায় ও বরণ অনুষ্ঠান

ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মকর্তা বিদায় ও বরণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান রবিবার সকালে ছাতক হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নুল আবেদীনের বিদায় ও তার স্থলাভিসিক্ত চৌধুরী রাজির মোস্তাফার যোগদান উপলক্ষে এ বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নব-যোগদানকৃত   পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তফার সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মিন্টু কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, বিদায়ী পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নুল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদায়ী কর্মকর্তা সহধর্মিনী সুলতানা শামীমা ইয়াসমিন।
আরো বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কর্মচারী পরিষদের সভাপতি শামছুর রহমান, পরিবার পরিকল্পনা সহকারী কৃষ্ণদাস রায়, সূর্যের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা জোবেরা বেগম, হাসি রানী দত্ত, পরিবার পরিকল্পনা পরিদর্শক সুনিল রঞ্জন তালুকদার, আশিষ কান্তি সামন্ত।