ছাতকে আন্ধারীগাঁও ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন

ছাতক প্রতিনিধি
ছাতক সদর ইউনিয়নের আন্ধারীগাঁও ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ক্রিকেট প্রিমিয়ারলীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেকবলীগ নেতা রঞ্জন কুমার দাস।
উদ্ধোধনকালে সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, ব্যবসায়ী জালাল উদ্দিন শান্ত, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও খেলার পরিচালক মইনুল হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজুক মিয়া, ছাত্রলীগ নেতো জুয়েল আহমদ, বদর উদ্দিন, সুফিয়ান আহমদ, জাকির আহমদ, মামুন আহমদ, খেলা পরিচালনা কমিটির সভাপতি ছালেক আহমদ, ক্রিকেটার এমরান আহমদ, জয়নুল হোসেন, কামিল মিয়া, এমরান মিয়া, সোহাগ মিয়া, মুকিত মিয়া, শাহ আলম, ফাহিম আহমদ, রুহুল আহমদ, মুছা মিয়া, সাহেদ আহমদ, মুস্তাকিম আলী, আব্দুলাহ আল মামুন, বাবর আহমদ, রুবেল মিয়া, আব্দুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।