স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারাবন্দির তিন বছর পূর্ণ হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। খামারাখালী পয়েন্টে মিছিলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল’র পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, অ্যাড. মল্লিক মইনুদ্দিন সুহেল, আবুল কালাম আজাদ, ফুল মিয়া, আব্দুল হাই, যুগ্ম আহবায়ক কাজী নাসিম উদ্দিন লালা, সুয়েব আহমদ, অ্যাড. জিয়াউর রহমান শাহিন, অ্যাড. আমিরুল হক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বিএনপি নেতা আমানুল হক রাসেল, শামসুদ্দোহা, অলিউর রহমান অলি, আশিকুর রহমান আশিক, হাজী আকুল, আব্দুল হাই মেম্বার, আব্দুল আজিজ, যুবদল নেতা কামরুল হাসান রাজু, মমিনুল হক কালচান, নজির হোসেন, শাহ ফরহাদ, স্বেচ্ছা সেবক দলের নেতা খালেকুজ্জামান সুহেল, সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাড. আহাদ জুয়েল, শ্রমিকদল নেতা আব্দুল মতিন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে গণতন্ত্রের নামে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে।
এদিকে বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আদালত চত্ত্বরে প্রদক্ষিণ করে আইনজীবী সমিতি ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী ফেরাম সভাপতি অ্যাড. মাসুক আলম, সাধারণ সম্পাদক অ্যাড. মো. আব্দুল হক সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতৃবৃন্দ।


