ছাতক প্রতিনিধি
ছাতকে মরহুম আব্দুল ওয়াহিদ কল্যাণ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে কোরবানীর পশু বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ছাতক শহরের বাগবাড়ি এলাকার মরহুম আব্দুল ওয়াহিদের বাসভবন থেকে উপজেলার ঘুর্নিদুর্গত দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতধনালী গ্রামে ১টি ও দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া
ইউনিয়নের জীবনপুর গ্রামে আরো ১টি গরু প্রদান করেন ট্রাস্টের বাংলাদেশ সভাপতি, ছাতক পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন। ট্রাষ্টের কর্মকর্তা যুক্তরাজ্য প্রবাসী সেলিম উদ্দিন রুহেল, মঈন উদ্দিন শিমুলের অর্থায়নে কোরবানীর পশু বিতরণকালে আচ্ছা মিয়া, সামছুদ্দিন মিয়া, আব্দুল আওয়াল, আব্দুর রহিম, বাদল মিয়া, ঈমাম মাও. আব্দুর রহিম, মুসলিম উদ্দিন জুয়েলসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। হাতধনালী গ্রামের পক্ষে মাস্টার নুরুল ইসলাম ও জীবনপুর গ্রামের পক্ষে মাও. সাইফুল ইসলাম গরু দু’টি গ্রহণ করেন।


