ঈদ উল আযহা ও দুর্গা পূজা উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বপ্নাদর্শ। শনিবার সকালে শহরে একটি কমিউনিটি সেন্টারে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদীন, দৈনিক সুনামগন্ঠের সম্পাদক বিজন সেন রায়, অমিয়াংশু চৌধুরী অলক, দেবদাস চৌধুরী রঞ্জন, অরুণ তালুকদার, সংগঠনের সভাপতি তুলি দাস সহ সদস্যরা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, রসুন, চিনি, সেমাই ও দুধ। প্রেস বিজ্ঞপ্তি

