ছাতকে ইউপি নির্বাচনে আনসার বাহিনীর পারিশ্রমিক পরিশোধ হয়নি

ছাতক প্রতিনিধি
ছাতকে সদ্য সমাপ্ত ইউনিয়ন নির্বাচনে নিরপত্তা দায়িত্ব পালনকারী আনসার বাহিনীর পারিশ্রমিক এখনো পরিশোধ করা হয়নি। দায়িত্ব পালনের একমাস ১০ দিন অতিবাহিত হলেও তাদের পারিশ্রমিক না পাওয়ায় আনসার বাহিনীর সদস্যদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আনসার সদস্যরা  পারিশ্রমিকের টাকা নিতে আসছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ে। কিন্তু বরাদ্দ না  থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তা আনসারদের পাওনা পারিশ্রমিক দিতে পারছেন না। এতে নারী-পুরুষ আড়াই শতাধিক আনসারদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, সারা দেশের ন্যায় দ্বিতীয় ধাপে ছাতকের ১৩টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের সময় এখানে ২ হাজার ৩শ” ৪৬জন নারী ও পুরুষ আনসার হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন।